ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে টিকাগ্রহণ করেছেন ৬২ শতাংশ মানুষ : স্বাস্থ্য অধিদফতর

১৬ কোটি মানুষের মধ্যে রবিবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকাগ্রহণ করেছেন মোট ৯ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ১০৭ জন। অর্থাৎ, টিকার আওতায় এসেছেন দেশের প্রায় ৬২ শতাংশ মানুষ। স্বাস্থ্য অধিদফতর থেকে এসব তথ্য জানানো হয়েছে।


বলা হয়েছে, টিকাপ্রাপ্তদের মধ্যে দুই ডোজ পেয়েছেন ৬ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৫৩৫ জন। বুস্টার ডোজ পেয়েছেন ১৯ লাখ ৬০ হাজার মানুষ।


সরকারের পক্ষ থেকে দেশের ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনার টার্গেট নির্ধারণ করা হয়েছে। এই প্রেক্ষিতে ২১ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে কোভ্যাক্সের আওতায় ২ কোটি ৯৭ লাখ ২০ হাজার ডোজ সিনোফার্ম, চীন থেকে ৭ কোটি ৭০ লাখ সিনোফার্ম এবং ৭ কোটি ৫০ লাখ ১০ হাজার সিনোভ্যাকসহ মোট ১৫ কোটি ২০ লাখ ১০ হাজার ডোজ এবং ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা সংগ্রহ করা হয়েছে।


টিকাগ্রহণে মানুষের আগ্রহ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, জানুয়ারি মাসে ৩ কোটি ৪০ লাখ লোক টিকা নিয়েছে। আগামী মার্চ মাসের মধ্যে প্রায় ৯ কোটি মানুষের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া সম্পন্ন হবে। এটা বড় অগ্রগতি।


তিনি বলেন, যারা টিকা নেয়, তারা আক্রান্ত হওয়া থেকে রক্ষা পায়। তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑